বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

কাঁচপুরে বাসের মালামাল রাখার বক্সে ৯ কেজি গাঁজা, চালক হেলপার আটক

নিজস্ব প্রতিবেদক সোনারগাঁও নিউজ:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনায় বাসটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

শনিবার (২২ আগষ্ট) এক বিজ্ঞপ্তিতে একথা জানায় হাইওয়ে পুলিশ।

আটককৃতরা হলেন নোয়াখালী সদর থানার সোনাপুর এলাকার নুর নবীর ছেলে বাসচালক ফুয়াদ উদ্দিন (৩৬) এবং একই থানার ৭ নম্বর ওয়ার্ডের মধ্য করিমপুর এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে বাসের হেলপার মো. সালাউদ্দিন (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, ২২ আগস্ট সকাল পৌনে ৮টার দিকে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের একটি টহল দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, নোয়াখালী থেকে বাসযোগে অবৈধ মাদকদ্রব্য ঢাকার দিকে আনা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে সকাল আনুমানিক ৮টা ৪০ মিনিটে সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে তামিম নার্সারির সামনে চেকপোস্ট বসানো হয়।

এ সময় সন্দেহভাজন একটি লাল-সবুজ এসি বাসের গতিরোধ করে চালক ফুয়াদ উদ্দিন ও হেলপার সালাউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তাদের কাছে মাদকদ্রব্য রয়েছে বলে স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।

পরে তাদের দেখানো মতে বাসের পেছনের ডান পাশের মালামাল রাখার বক্সে থাকা একটি নীল রঙের কাপড়ের ব্যাগ তল্লাশি করে তিনটি এক কেজি ওজনের পোটলা এবং তিনটি দুই কেজি ওজনের পোটলা উদ্ধার করা হয়। পোটলাগুলো কালো স্কচটেপ ও নীল পলিতে মোড়ানো ছিল। সব মিলিয়ে উদ্ধার করা গাঁজার পরিমাণ ৯ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১৭ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

কাঁচপুর হাইওয়ে থানার পুলিশের এসআই আনজিল আহমেদ জানান, উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD