শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ সোনারগাঁওয়ে সরকারী রাস্তা বন্ধের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপন, লাখো ভক্তদের ঢল কফিশপে চাকরির প্রলোভনে কলেজ ছাত্রকে সৌদিতে পাঠানো হলো সাপ্লাই ভিসায়, ক্ষতি ৯ লাখ টাকা সোনারগাঁওয়ে পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শনে প্রত্নসম্পদ সংরক্ষন কমিটি সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তীরোধান উৎসব আজ  সোনারগাঁওয়ে পিনকোড হ্যাক করে বিকাশের টাকা লুট সোনারগাঁওয়ে প্রবীন আওয়ামী লীগ নেতার ইন্তেকাল সোনারগাঁওয়ে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

দেশের মানুষ আজকে বড় অসহায় — সেলিমা রহমান 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী সেলিমা রহমান বলেছেন, আমরা বাংলাদেশের মানুষ আজকে বড় অসহায়। ফ্যাসিষ্ঠ সরকার  দেশটাকে লুটপাট করে নিয়ে গেছে। এখন সাধারণ মানুষ পেট ভরে খেতে পারে না। গত ১৬-১৭বছরের দুঃশাসন দেশটাকে ধ্বংস করেছে। এখান থেকে আমাদেরকে উঠে আসতে হবে। আর এজন্য সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে নারীরা। একটা নারী একটা মা।  মা সন্তানকে যেভাবে  মানুষ করে অন্য কেউ তা পারে না।  আমাদের যে নৈতিক অবক্ষয় হয়ে গেছে তা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।
শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলার মডেল মসজিদ অডিটোরিয়ামে বিকশিত নারী সংঘের ১যুগ পুর্তি ও একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে  বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এসব কথাগুলো বলেন।
তিনি আরো বলেন নারীরা কাজ না করলে দেশ বড় হতে পারে না  আসুন আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলি।
বিকশিত নারী সংঘের সভাপতি সৈয়দা তাওফিক শাহেদ এর সভাপতিত্বে ও মাসুদ রানার পরিচালনায অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপিল বিভাগের বিচারপতি  মোঃ জয়নুল আবেদীন (অবঃ)।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এর অতিরিক্ত পরিচালক মোঃ নুরে আলম সিদ্দিকী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড: গোলাম ফারুক, ডঃ মুহাম্মদ রফিকুল ইসলাম, ডঃ নাসিমা ইসলাম বৃষ্টি,
অধ্যক্ষ আশরাফুজ্জামান অপু সোনারগাঁও উপজেলা বিএনপির সহ- সভাপতি নজরুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, পৌর বি,এন,পির সভাপতি শাজাহান মেম্বার ও বিএনপি নেতা আতাউর রহমান।
এসময় স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানে নারীরা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় তাদেরকে ক্রেস্ট,  সার্টিফিকেট এবং সংবধনা প্রদান করা হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD