মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

বারদীতে নব নির্বাচিত চেয়ারম্যান লায়ন বাবুলের আনন্দ শোভাযাত্রা 

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল আনন্দ শোভাযাত্রা বের করেন।

তিনি সোমবার বিকেলে এ আনন্দ শোভাযাত্রা বের করেন। আনন্দ শোভাযাত্রায় কয়েক শত মোটর বাইক নিয়ে সোনারগাঁও উপজেলা চত্বর থেকে শুরু করে বারদী এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। বাবুল চেয়ারম্যানের সমর্থকরা ফুলের পাপড়িতে স্বাগতম জানিয়েছেন নবনির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচিত চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুলকে।

এর আগে সোমবার তিনি শপথ গ্রহণ করেছেন।সোমবার বেলা ১২ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

শপথ বাক্য পাঠ করান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

প্রথম বারের মত চেয়ারম্যান দায়িত্ব পালন পেয়ে মানবিক ও দানবীর সমাজ সেবক বারদী ইউনিয়নের সর্বস্তরের মানুষের ভালোবাসার নাম লায়ন মাহবুবুর রহমান বাবুল  নিজ ইউনিয়ন পরিষদের সকল কাজ কর্ম সরকারি নির্দেশ মোতাবেক নিষ্ঠার সাথে পালন করবেন বলে জানিয়েছেন। তিনি সোনারগাঁও উপজেলার আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য।

কোভিড- ১৯ চলা কালে সর্বস্তরের মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন এই মানবিক চেয়ারম্যান। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কবরস্থান ওয়াজ মাফিল মাদ্রাসা সহ সর্ব স্থানে রয়েছে তার অবদান।  তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD