বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

সোনারগাঁওয়ে ট্রাক চাপায় মোটর সাইকেল চালক নিহত, আহত ২

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ট্রাক চাপায় এক মোটর সাইকেল চালক নিহত ও অপর ২ জন আহত হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার ছোট সাদিপুর এলাকায় কনকা ফ্যাক্টরীর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মামুন (২৮)। আহত রাশেদ ও মেহেদীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত মেহেদী মুমূর্ষু অবস্থায় ধানমন্ডির একটি হাসপাতালে আইসিইউতে রয়েছে।

নিহত মামুন সোনারগাঁও উপজেলার বৈদ্যোরবাজার ইউনিয়নের দামোদরদী আনন্দবাজার এলাকার সফিকুল ইসলামের ছেলে। মামুন আনন্দবাজার এলাকায় ষ্টিডিও ব্যবসা করে। মামুন তার বন্ধু রাশেদকে নিয়ে রাতে মোটর সাইকেলের তেল নিয়ে বাড়ি ফিরছিলেন।

কাঁচপুর হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সহিদুল ইসলাম সোনারগাঁও নিউজকে জানান,  শুক্রবার রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে ছোট সাদিপুর কনকা ফ্যাক্টরী এলাকায় বেপরোয়া গতিতে আসা অজ্ঞাত ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের চাপায় মোটর সাইকেল চালক মামুন ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় মোটর সাইকেল আরোহী রাশেদ ও পার্শ্ববর্তী এনসিসি ব্যাংকের এটি এম বুথের দায়িত্বরত মেহেদী। মেহেদী  মোটরসাইকেলে দুর্ঘটনায় পর তাদের বাচাঁতে এলে তাকে অপর একটি গাড়ি ধাক্কা দিলে সে মারাত্বকভাবে আহত হয়। এসময় মুমূর্ষু অবস্থায় মেহেদীকে উদ্ধারের পর রাজধানী ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে নিয়ে ভর্তি করা হয় ও আহত রাশেদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  এই ঘটনায়  সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD