মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা সোনারগাঁওয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল  এলাকার উন্নয়নে দল-মত ও শ্রেণি-পেশার সবাই ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে- হাজী আশরাফ উদ্দিন

সোনারগাঁওয়ে পাওনা টাকা ফেরত চাওয়ায় প্রাণ নাশের হুমকি

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পাওনা টাকা ফেরত চাওয়ায় প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে উপজেলার পশ্চিম সনমান্দি এলাকায় মো. ফাইজউদ্দিন বেপারী নামের পাওয়ানাদারকে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় সোমবার সকালে মো. ফাইজউদ্দিন বেপারী সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়, উপজেলার সনমান্দি ইউনিয়নের পশ্চিম সনমান্দি গ্রামের মো. ফাইজউদ্দিন বেপারী একই এলাকার শুক্কুর আলীর ছেলের আলী হোসেনের সনমান্দি মৌজায় বিভিন্ন দাগে ২৩০ শতাংশ জায়গা ৪৪ লাখ টাকা মূল্যের জমি কেনার জন্য ১০ লাখ টাকা স্ট্যাম্প দলিলে বায়না করেন মো. ফাইজউদ্দিন বেপারী। তিন মাসের মধ্যে এ জমি পুরো টাকা গ্রহন করে আলী হোসেন জমি রেজিষ্ট্রি করার অঙ্গিকার করেন। তিন মাস অতিবাহিত হওয়ার পর ৩৪ লাখ টাকা নিয়ে এ জমি রেজিষ্ট্রি করার জন্য বললে তালবাহানা শুরু করে। এ নিয়ে দু’জনের মধ্যে কথাকাটাকাটি হয়। গত রোববার রাতে আলী হোসেনের কাছে মো. ফাইজউদ্দিন বেপারী বায়নার ১০ লাখ টাকা ফেরত চাওয়ায় অকথ্য ভাষায় গালমন্দ করে হত্যার হুমকি দেওয়া হয়। এ বিষয়ে গতকাল সোমবার সকালে মো. ফাইজউদ্দিন বেপারী বাদি হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত আলী হোসেন জানান, জমির কেনা বেচার জন্য ১০ লাখ টাকার লেনদেন হয়েছে সত্য। এ টাকার ফেরত দিয়ে দিবো। সমস্যা থাকায় দেওয়া সম্ভব হচ্ছে না। তবে তাকে হত্যার হুমকি দেওয়া হয়নি।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD