বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

সোনারগাঁওয়ে সংস্কার কাজের সময় গ্যাস পাইপ লিকেজ, কার্ভ্যাডভ্যানে আগুন

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাইপাস (মদনপুর-জয়দেবপুর) সড়কের সংস্কার কাজ করার সময় গ্যাস লাইনের পাইপ লিকেজ হয়ে রাস্তায় চলাচলরত একটি কাভার্ডভ্যানে আগুন ধরে যায়।

বুধবার বিকেলে উপজেলার ওই সড়কের ললাটি এলাকায় অলিম্পিক বিস্কুট কারখানার সামনে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রনের জন্য ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা বাইপাস (মদনপুর-জয়দেবপুর) সড়কে রাস্তার দু’পাশে সম্প্রসারণের কাজ চলছে। ললাটি এলাকায় অলিম্পিক বিস্কুট কারখানার সামনে এক্সেভেটরের (ভেকু) দিয়ে রাস্তার পাশে কাজ করা সময় গ্যাস সঞ্চালন লাইনের পাইপ লিকেজ হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় ওই সড়ক দিয়ে চলাচল করার যানজটে আটকা পড়া একটি মালবাহী কভার্ডভ্যানে আগুন ধরে যায়। খবর পেয়ে স্থানীয় ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোনারগাঁও ফায়ার স্টেশনের পরিদর্শক আসিফ আকন্দ দিপু জানান, সড়ক ও জনপথ বিভাগের অধীনে পাবলিক পার্টনারশীপ প্রকল্পের আওতায় গত কয়েক মাস মদনপুর-জয়দেবপুর হাইওয়ে বাইপাস সড়কে ছয় লেনে সম্প্রসারণের সংস্কার কাজ চলছে। গতকাল বুধবার বিকেলে ভেকু দিয়ে মাটি খোঁড়ার সময় তিতাসের গ্যাস সংযোগে লিকেজ সৃষ্টি হয়। এসময় প্রবল গতিতে গ্যাস বের হয়ে রাস্তায় থাকা একটি কাভার্ডভ্যানে আগুন ধরে যায়। এক পর্যায়ে গ্যাস পাইপ লাইনেও আগুন জ্বলতে থাকে। তবে আগুনে কেউ হতাহত বা দগ্ধ হয়নি।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD