বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে আধুনিক শিক্ষার প্রত্যয়ে খোকা আইডিয়াল একাডেমির যাত্রা শুরু  সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রাণ, জাতির গণতন্ত্র সংগ্রামের প্রতীক – আজহারুল ইসলাম মান্নান

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপির নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী  আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের মা। তাঁর সুস্থতা শুধু বিএনপি নয়, এই দেশের কোটি মানুষের প্রত্যাশা। বেগম জিয়া বাংলাদেশের প্রাণ, জাতির গণতন্ত্র সংগ্রামের প্রতীক। আমরা তাঁর দ্রুত আরোগ্য ও দেশের কল্যাণে আল্লাহর রহমত কামনা করছি।
বুধবার  দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুর ইউনিয়নের এম্পায়ার বালুর মাঠে কয়েক হাজার এতিম, মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিদের অংশগ্রহণে আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল শেষে তিনি এসব কথা বলেন।
সোনারগাঁও বিএনপি নেতা গোলজার হোসেন প্রধানের সার্বিক তত্বাবধানে ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি গিয়াসউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোঃ মোতালেব হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সোনারগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক  নিজাম উদ্দিন, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, বিএনপি নেতা হারুন অর রশিদ মিঠু, কাউসার আহমেদ, জাসাসের সভাপতি আমির হোসেনসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী খালেদা জিয়া আজীবন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন। তাঁর সুস্থতার জন্য দেশের প্রতিটি মানুষ দোয়া করছেন। তাই আজকের এই দোয়া মাহফিল বেগম জিয়ার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও দায়িত্ববোধের প্রতীক।
দোয়া মাহফিলে উপস্থিত সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন। পরে উপস্থিত সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD