বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

সোনারগাঁওয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আন্তর্জাতিক মাতৃভাষা পালন করা হয়েছে। এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে ও বুধবার সকালে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে সোনারগাঁও উপজেলা চত্বরে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইঁয়া, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, লায়ন মাহবুবুর রহমান বাবুল, যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজসহ সোনারগাঁও উপজেলা প্রশাসন, সোনারগাঁও উপজেলা পরিষদ,  সোনারগাঁও প্রেস ক্লাব, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, সোনারগাঁও থানা, পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আনসার ভিডিপি, উপজেলা আওয়ামীলীগ, জাতীয় পার্টি, বিএনপি, বাসদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের জনসাধারণ।

এছাড়া সোনারগাঁও প্রেস ক্লাবে আলোচনা সভা, সোনারগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বই মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD