শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন মাদক ব্যবসায়ী সোনারগাঁওয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্কুল শিক্ষকের জমি দখলের চেষ্ঠা  লংমার্চ : সোনারগাঁওয়ে চার স্পট পরিদর্শন জেলা জামায়াতের, প্রস্তুতি প্রায় সম্পন্ন তিন ভুয়া ডিজিএফআই আটক, ওয়াকিটকি ও ভূয়া পরিচয়পত্র উদ্ধার রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধ শ্রমিকের মৃত্যু সোনারগাঁওয়ে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুলের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত  সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক অদম্য ইচ্ছাশক্তিতে ডাক্তারি পাস, সোনারগাঁওয়ের গর্ব ফাতেমা করিম মীম সিদ্ধিরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

৮টার পর মার্কেট বন্ধ রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:

নারায়ণগঞ্জে বিদ্যুৎ সাশ্রয় ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রাত ৮টার পর দোকান ও শপিংমল বন্ধ রাখা এবং সরকারি দপ্তরগুলোতে দায়িত্বশীলভাবে অপ্রয়োজনীয় লাইট-ফ্যান বন্ধ রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা ৪০ মিনিট পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।

সভায় বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, বিদ্যুতের অপচয় রোধের মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে রাত ৮টার পর দোকানপাট ও শপিংমল বন্ধ রাখার নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া সরকারি দপ্তরগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দায়িত্বে অপ্রয়োজনীয় লাইট, ফ্যানসহ অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখার বিষয়ে আলোচনা হয়।

সভায় সংসদ সদস্য আবুল কালাম বলেন, নারায়ণগঞ্জ শিল্প-কারখানা অধ্যুষিত এলাকা। এ অঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যুতের অভাবে যাতে কোনো শিল্প-কারখানা বন্ধ হয়ে না যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

তিনি বিভিন্ন এলাকায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে প্রি-পেইড মিটার নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে অসন্তোষ রয়েছে, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।

সভায় বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়া, অবৈধ বিদ্যুৎ সংযোগ ও ব্যবহার বন্ধ, শিল্প-কারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং বিদ্যুৎ ব্যবস্থাপনায় জনসচেতনতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এসময় সভায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাইমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুনর রশীদ, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সদর দপ্তরের সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী শেখ মোহাম্মদ আলী, ডিপিডিসির ডেপুটি ম্যানেজার কামাল হোসেনসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD